প্রকাশিত: ২৫/০৩/২০২২ ৭:৫৪ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ১০টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তানভীর এবং আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের কাব্য।

জানা যায়, ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকা থেকে বাসে উঠেন বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। জিনিসপত্র রাখা নিয়ে বাসের হেলপারের সঙ্গে বাকবিতণ্ডা হয়। শেখপাড়া পৌঁছালে শিক্ষার্থীরা বাস আটকায় এবং হেলপারের ওপর চড়াও হয়। পরে হেলপার পাশের এক দোকানে ঢুকে পড়েন। হেলপারকে দোকান থেকে বের করতে গেলে দোকানদারের সঙ্গে কথা কাটাকাটি হয় শিক্ষার্থীদের। এক পর্যায়ে ওই দোকানদার শিক্ষার্থীদের ওপর হামলা করে। এই নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বাধে।

সংঘর্ষের এক পর্যায়ে স্থানীয়রা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে শিক্ষার্থীদের ওপর হামলা করে। এ সময় প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে যানজটে পড়া গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদের সঙ্গে আলোচনায় বসে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, পুলিশের সহায়তা নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer