প্রকাশিত: ১৩/০৪/২০২২ ২:৩৮ পিএম

বার্তা পরিবেশক::
ইউএনডিপি ও একলাবের লোকাল ভলান্টিয়ার মেডিয়েটরস ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় সামাজিক সংহতি নিশ্চিতে গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেডিয়েটরস ফোরামের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।

সামাজিক সম্প্রীতি বৃদ্ধিকরণ প্রকল্পের কো-অর্ডিনেটর এনজিও সংস্থা একলাবের বাস্তবায়নে ইউএনডিপি’র সহযোগিতায় ১৩ এপ্রিল সকাল ১১টায় রাজাপালং ইউনিয়ন পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

“কাউকে সাহায্য করতে চাইলে বেশী কিছুর প্রয়োজন হয় না, মনের একটু ইচ্ছাই যথেষ্ট”

এই শ্লোগানকে ধারণ করে ফোরামের সভায় সভাপতির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী।

প্রজেক্ট কো-অর্ডিনেটর কেফায়েত উল্লাহ সাজ্জাদের পরিচালনায় ফোরামের দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক শাহ আলম।
উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সরওয়ার আলম শাহীন।

রাজাপালং ইউনিয়ন মেডিয়েটরস ফোরাম কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র শিক্ষক মেধু কুমার বড়ুয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক শফিক আজাদ, ইউপি সদস্য নুরুল কবির মেম্বার, ইউপি সদস্যা খুরশিদা বেগম,পোস্ট মাস্টার এস এম জসিম উদ্দিন ও সিনিয়র শিক্ষক রুপন দেওয়ানজি।
ফোরামের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মীর শাহেদুল ইসলাম রোমান, উখিয়া নিউজ ডটকমের সম্পাদক সাংবাদিক ওবাইদুল হক চৌধুরী, মহিলা ইউপি সদস্যা রোকসানা বেগম,ইউপি সদস্যা শামসুন নাহার,সাবেক ছাত্রনেতা মোস্তফা কামাল পাশা, মোস্তফা কামাল, মৌলভী জাফর আলম সাংবাদিক কাজল আইচ, কৃরণ বড়ুয়া, প্রধান শিক্ষক উষা প্রভা বড়ুয়া,আনোয়ার বেগম, দফাদার আব্দুল হক আকাশ ও একলাব কর্তৃক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer