ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৪/২০২৫ ৭:৪০ এএম

কক্সবাজার টেকনাফে নাজুম উল্লাহ নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকালে এ ঘটনা ঘটে।

নাজুম উল্লাহ (৩০) টেকনাফ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা রহিম উল্লাহর ছেলে।

পৌরসভার কেকেপাড়ায় ছাদেক নামের রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, টেকনাফ পৌরসভার কেকেপাড়ায় একটি ভাড়া বাসায় ছাদেক নামের এক রোহিঙ্গা পরিবার বসবাস করতেন। সকালে নাজুম উল্লাহ তার বাসা থেকে মোবাইল ফোন চুরি করেছে বলে অপবাদ দিয়ে একাধিকবার ছুরিকাঘাত করে ছাদেক। এতে ঘটনাস্থলেই নাজুম উল্লাহ মারা যান। পরে এলাকাবাসী তা জানতে পারলে থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল হতে তাকে উদ্ধার করে।

তারা আরও জানান, হত্যাকারীকে আইনের আওতায় আনার পাশাপাশি যারা এলাকায় রোহিঙ্গাদের বাসা ভাড়া দিয়েছে তাদের আইনের আওতায় আনা হোক। না হলে ভবিষ্যতে এর চেয়েও ভয়াবহ ঘটনা ঘটতে পারে বলে ধারণা স্থানীয়দের।

টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা মর্গে প্রেরণ করা হবে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান

পাঠকের মতামত

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...

বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ...

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...
Single Page Footer