প্রকাশিত: ২০/১০/২০১৯ ১০:২৫ এএম

চট্টগ্রামের বন্দর এলাকায় ঘরের মধ্যে বাবা-মেয়েকে গলাকেটে হত্যার ঘটনায় মাহিন উদ্দিন নামের এক ব্যক্তিকে নোয়াখালী থেকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

মাহিন উদ্দিনের সঙ্গে নিহতের স্ত্রী হাসিনার পরকীয়ার সম্পর্ক ছিল। মেয়ে এসব ঘটনা দেখে ফেলায় তাকে হত্যার পর হাসিনার স্বামীকেও হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পরপরই হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তার দেওয়া তথ্যে মাহিন উদ্দিনের অবস্থান শনাক্ত করে নোয়াখালীতে অভিযান চালিয়ে মাহিনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে সিএমপির পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।

এর আগে শনিবার (১৯ অক্টোবর) সকালে নগরের বন্দর থানাধীন নিমতলা এলাকায় স্থানীয় বুচুইক্যা কলোনির একটি বাসা থেকে বাবা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- মো. আরিফ (৩২) এবং তার মেয়ে বিবি ফাতেমা (৪)।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...