প্রকাশিত: ০৪/০৭/২০১৭ ৮:৫৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে প্রতিবেশী এক গৃহবধূকে উত্যক্ত করার প্রতিবাদে গৃহবধূর স্বামীকে পিটিয়ে হত্যা করেছে উত্যক্তকারী। মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি শিবনারায়নপুর গ্রামের মৃত ভাদু মন্ডলের ছেলে তরিকুল ইসলাম।

এ ঘটনায় পুলিশ উত্যক্তকারী মনিরুল ইসলামকে আটক করছে। মনিরুল একই গ্রামের মৃত এরফান আলীর ছেলে। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, শিবনারায়নপুর গ্রামের মনিরুল ইসলাম তার প্রতিবেশী তরিকুল ইসলামের স্ত্রীকে মোবাইল ফোনে প্রায়ই উত্যক্ত করতো। দুপুরে এ ঘটনায় তার স্বামী তরিকুল ইসলাম মনিরুলকে বলতে গেলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মনিরুল, তরিকুলের উপর চড়াও হয় এবং বাইল্যাট দিয়ে তার মাথায় আঘাত করলে মনিরুল গুরুতর আহত হয়।

এ সময় তাকে উদ্ধার করে কানসাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...
Single Page Footer