প্রকাশিত: ০৭/০৩/২০২০ ৭:৪৮ পিএম

সৌদি আরবের ক্ষমতাধর যুবরাজ মোহাম্মদ বিন সালমান রাজ সিংহাসনের দাবিদার কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে রাজপরিবারের জ্যেষ্ঠ তিন সদস্যকে আটক করেছেন বলে এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন। শুক্রবার রাতে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আটক তিনজন হলেন- সৌদি বাদশার ছোট ভাই প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজ এবং বাদশাহর দুই ভাতিজা সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ ও প্রিন্স নাওয়াফ বিন নায়েফ।

তাদের আটক করার কারণ জানানো হয়নি। তবে আটক তিনজনের মধ্যে বাদশার ভাই আহমেদ বিন আবদুল আজিজ ও ভাতিজা মোহাম্মদ বিন নায়েফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে বলে ওয়ালস্ট্রিট জার্নাল ও নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে। ফলে এর আগে সিংহাসনের উত্তরাধিকার হিসেবে বিবেচিত এই দু’জন এখন যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের মতো সাজার মুখোমুখি হওয়ার আশঙ্কায় রয়েছেন।

ওয়ালস্ট্রিট জার্নাল ও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার সকালে সৌদি রাজকীয় আদালতের রক্ষীরা এই দু’জনের বাড়িতে যায় এবং তাদের জিম্মায় নেয়।

মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের যুবরাজ হওয়ার আগ পর্যন্ত মোহাম্মদ বিন নায়েফই ছিলেন যুবরাজ। ২০১৭ সালে তাকে সরিয়ে নিজের ছেলেকে যুবরাজ বানান বাদশাহ সালমান।

এর আগেও ২০১৭ সালে ডজনখানেক রাজকীয় ব্যক্তিত্ব, মন্ত্রী ও ব্যবসায়ীকে আটক করে রিয়াদের রিজ-কার্লটন হোটেলে রাখা হয়েছিল। সে সময় মোহাম্মদ বিন নায়েফকেও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে গৃহবন্দি করা হয়েছিল। তার আগে মোহাম্মদ বিন নায়েফকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer