প্রকাশিত: ১২/০৫/২০১৯ ১২:২৬ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রায় ৩০ হাজার স্থানীয় জনগোষ্টি এবং রোহিঙ্গা পরিবারকে বিশেষ শুভেচ্ছা উপহার ‘ত্রাণ সামগ্রী’ পাঠিয়েছেন সৌদি আরবের বাদশা সালমান। শনিবার বিকেলে উখিয়ার কুতুপালং ১ ও ২ নং ক্যাম্পের সেনাবাহিনী পরিচালিত ত্রাণ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব ত্রাণ বিতরণের মধ্যদিয়ে প্রথমদিনের কার্যক্রম শেষ হয়।
“কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার” এর ব্যানারে ত্রাণগুলো বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা ফাহাদ আল হারবি। এসময় “কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার” এর পদস্থ কর্মকর্তা তুর্কি আল গামিদি, নসরুদ্দীন বাকীর ও মুহাম্মদ আহমদ জান্নাতিসহ রিলিফ সেন্টারের পদস্থ কর্মকর্তা ও কক্সবাজারের দায়িত্বশীল ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
“কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার” এর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, তারা প্রথমধাপে ১৪ হাজার ৭০০ রোহিঙ্গা পরিবারের মাঝে ত্রাণগুলো বিতরণ শুরু করেছেন। পরে স্থানীয় বাসিন্দাদেরও এসব উপহার সামগ্রী বিতরণ করা হবে। যা আগামীতেও অব্যাহত থাকবে।
এদিকে তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় উপহার পাওয়া রোহিঙ্গারা বেশ হাসিমুখে বলেন, “সৌদি আরবের বাদশার উপহার পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। আমরা বাদশা সাহেবের জন্য মন ভরে দোয়া করছি।”
এদিকে আজ (১২ মে) রোববার সকালেও দ্বিতীয় দিনের মতো ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হওয়ার কথা রয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...
Single Page Footer