প্রকাশিত: ০৬/০১/২০২১ ৯:১৩ এএম

সৌদি আরবে অবস্থানরত অবৈধ বাংলাদেশিরা দেশে ফিরতে পারবেন। ফিরতে আগ্রহী বাংলাদেশিদের দ্রুত দূতাবাসে আবেদন করতে অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে যারা এরই মধ্যে অবৈধ হয়ে গিয়েছেন, তাদেরকে সৌদি সরকার স্পেশাল এক্সিট প্রোগ্রামের (এসইপি) আওতায় নিজ দেশে ফেরার সুযোগ করে দিয়েছে। সৌদি লেবার অফিসের সহযোগিতায় রিয়াদের বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দার বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল তাদের সুষ্ঠুভাবে দেশে প্রত্যাবাসনের জন্য কাজ চালিয়ে যাচ্ছে। সৌদি কর্তৃপক্ষ যে কোন সময় এই সুবিধা বন্ধ করে দিতে পারে।

সৌদি আরবে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের যতো দ্রুত সম্ভব বাংলাদেশ দূতাবাস/বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল বরাবর আবেদন করার জন্য অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...