প্রকাশিত: ১৯/০৫/২০১৯ ১২:৩৩ পিএম

ঢাকা: বাহরাইন হয়ে সৌদি আরব যাওয়ার সময় বিমানবন্দরে রোহিঙ্গা নাগরিকসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

রোববার (১৯ মে) ভোর সোয়া ৪টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক পাঁচজন হলেন- আরিফা বেগম, মনিকা হোসাইন, সানোয়ারা বেগম, মোহাম্মদ ওমর এবং মোহাম্মদ আব্বাস উদ্দিন। এর মধ্যে আব্বাস উদ্দিন সন্দেহভাজন মানবপাচারকারী চক্রের সদস্য।

বিমানবন্দর সূত্র জানায়, আটক রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করে। ভোর ৫টা ৪০ মিনিটে গাল্ফ এয়ারের একটি ফ্লাইটে বাহরাইন হয়ে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিলো।

তবে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সদস্যরা তাদের আটক করেন।

বাংলা নিউজ

পাঠকের মতামত

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...
Single Page Footer