সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ১৩/০৫/২০২৫ ১০:০৭ পিএম

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কক্সবাজারের রামু উপজেলার যুবক সাইফুল ইসলাম। সোমবার, ১২ মে সৌদি আরবের জেদ্দা শহর থেকে মক্কা আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাঠির মাথা গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মরহুম আব্দুল মান্নান সওদাগরের পুত্র।পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি রামু সরকারি কলেজের এইচএসসি ২০১৯ ব্যাচের ছাত্র ছিলেন।
জানা যায়, পাঁচদিন আগে সৌদি প্রশাসন কর্তৃক কর্মস্থল থেকে সাইফুল ইসলামকে আটক করে নিয়ে যায়। সেখান থেকে ফেরার পথে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এই দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। মর্মান্তিক এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন তার সফরসঙ্গী আরও তিনজন। তাদের মধ্যে একজন একই ইউনিয়নের নুরুল আজাদ ও অপরজন চট্টগ্রামের সাতকানিয়ার হেলাল উদ্দিন বলে জানা গেছে। বাকিদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
নিহত সাইফুল ইসলামের চাচাতো ভাই রাফি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাইফুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...