উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/১০/২০২২ ৯:৫২ এএম

সৌদি আরবের রাজধানী রিয়াদে থেকে ১ হাজার ১০০ কিলোমিটার দূরে আরআর শহর। সেখানেই আটকে রাখা হয়েছে ২৪ নারী গৃহকর্মীকে। তাঁরা সবাই বাংলাদেশের নাগরিক। এমন অভিযোগ পেয়ে বাংলাদেশ দূতাবাস সৌদি আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের সহযোগিতায় তাঁদের সবাইকে উদ্ধার করেছে।

দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি রিক্রুটিং এজেন্সি ২৪ জন বাংলাদেশি নারী গৃহকর্মীকে অবৈধভাবে আটকে রেখেছে, এমন তথ্যের ভিত্তিতে তাঁদের দ্রুত উদ্ধার করে দেশে পাঠানোর জন্য দূতাবাসের শ্রম কল্যাণ উইংকে নির্দেশ দেন সে দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

শ্রম উইংয়ের কর্মকর্তার সরেজমিন পরিদর্শনের ভিত্তিতে জানা যায়, সৌদি রিক্রুটিং এজেন্সি মাকতাব তাওয়াসুল আলসারি তাঁদের সহযোগী বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মেসার্স এস. আনোয়ার ওভারসিজের মাধ্যমে ওই নারী কর্মীদের সৌদি আরবে নিয়ে যায়। কিন্তু তাঁদের সৌদি কর্তাদের বাসায় কাজে না পাঠিয়ে বেআইনিভাবে দীর্ঘদিন আটকে রাখা হয়। বাংলাদেশে অবস্থিত পরিবারের সঙ্গে তাঁদের সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পর্যাপ্ত খাবার ও পানীয় দেওয়া হয়নি। তাঁদের অনেকে অসুস্থ হয়ে গেলেও চিকিৎসা সেবা দেওয়া হয়নি। দূতাবাসের কর্মকর্তা ঘটনাস্থলে নারী কর্মীদের সঙ্গে দেখা করতে চাইলে সংশ্লিষ্ট সৌদি এজেন্সি বাধা দেয়।

এরপর, দূতাবাস সৌদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ২৪ জন নারী গৃহকর্মীকে সম্প্রতি উদ্ধার করে। সৌদি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন নিরাপদ স্থানে রেখে পর্যাপ্ত খাবার, পানীয় ও সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ অভিযুক্ত সৌদি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করে এজেন্সিটি বন্ধ করে দিয়েছে। ওই নারীদের দ্রুত বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে দূতাবাস।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...