উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯/১২/২০২৩ ৮:৪৬ এএম

সৌদি আরবে এক ভারতীয়কে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি নাগরিকের পরিচয় জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে তাদের পরিচয় জানান।

ব্রিফিংয়ে প্রশ্ন করা হয় সম্প্রতি সৌদি আরবে এক ভারতীয়কে হত্যার দায়ে দুজন বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সেই দেশের সরকার। বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো অবজারভেশন বা দুজনের পরিচয়ের ব্যাপারে কোনো ব্যাখ্যা আছে কি না?

এমন প্রশ্নের উত্তরে সেহেলী সাবরীন জানান, সৌদি আরবের জিযান অঞ্চলে একজন ভারতীয় নাগরিককে হত্যার অভিযোগে দুইজন বাংলাদেশি কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তারা হলেন যশোরের কোতোয়ালি উপজেলার হানিয়াবহু গ্রামের বাসিন্দা মোফাজ্জল ও ফরিদপুর সদর উপজেলার ভুয়ারকান্দির নর সিংহদিয়া গ্রামের মোহাম্মদ সিরাজুল ইসলাম।

সেহেলী সাবরীন আরও বলেন, ‘অর্থ নিয়ে বিরোধের জেরে একজন ভারতীয় নাগরিককে হত্যা করে মরদেহ দাফনের অভিযোগে এই দুই ব্যক্তিকে আটক করা হয় বলে জানা গেছে। পরে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা বিষয়টি নিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে।’

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...