প্রকাশিত: ১৮/০৭/২০১৯ ৫:২৩ পিএম

এম.মনছুর আলম, চকরিয়া :
সৌদিআরবের মক্কায় পবিত্র হজ পালন করতে গিয়ে আবু তালেব (৬০) নামের চকরিয়ার এক হাজির মৃত্যু হয়েছে। আবু তালেব চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের পশ্চিম মাইজঘোনা (মাষ্টার পাড়া) এলাকার মৃত আহমদ কবিরের বড় ছেলে। বুধবার (১৮জুলাই) সৌদি আরবের সময় ভোর ৫ টার দিকে বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন তার ছেলে মোশারফ হোসেন। সাহারবিল ইউপি চেয়ারম্যান মো.মহসিন বাবুল সৌদি আরবে নিহত হাজি আবু তালেবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত হাজির ছেলে মোশারফ হোসেন বলেন, বুধবার ভোরে সৌদি আরবের সময় ৫টায় পবিত্র মক্কা শরীফে ফজরের নামাজ পরে হেঁটে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। বাদে জোহর পবিত্র মক্কায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

পাঠকের মতামত

টিউবওয়েল নাকি ফটোসেশন? কুতুপালংয়ে ‘হেফজু সিন্ডিকেট’ ঘিরে চাঞ্চল্য

কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা আব্দুল ওয়াহাবের বড় ছেলে হেফজু রহমান ও দেলোয়ার-এর বিরুদ্ধে ...
Single Page Footer