প্রকাশিত: ০১/০১/২০১৯ ১১:২০ এএম

নিজস্ব প্রতিবদেক,উখিয়া নিউজ ডটকম::
আজ মঙ্গলবার ২০১৯ সালের প্রথম দিন। নতুন বছরের এ দিনেই পালন করা হবে বই উৎসব। উৎসবের মধ্য দিয়ে সকালে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সোয়া ৪ কোটি শিক্ষার্থীর হাতে বিনা মূল্যের নতুন বই তুলে দেবে সরকার। সকাল সাড়ে ৯টায় আজিমপুর সরকারি বালিকা স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাধ্যমিক স্তরের কেন্দ্রীয় বই উৎসবের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. আফরাজুর রহমান ডেইলি বাংলাদেশকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পাঠ্যপুস্তক উৎসব উদযাপন করা হবে। সকাল সাড়ে ৯টায় আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে কেন্দ্রীয়ভাবে এ উৎসবের উদ্বোধন করা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাথমিক স্তরের বই উৎসবের কেন্দ্রীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়। তিনি বলেন, সকাল ১০টায় এই উৎসবের উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

এর আগে গত ২৪ ডিসেম্বর সোমবার কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে ২০১৯ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকালে গণভবনে এ নিয়ে টানা দশমবার শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিচ্ছে সরকার।

জানা গেছে, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সোয়া ৪ কোটি শিক্ষার্থীর হাতে বিনা মূল্যের নতুন বই তুলে দেয়ার জন্য ইতিমধ্যে প্রায় সব বই ছাপার কাজ শেষ করে মাঠ পর্যায়ে পাঠিয়ে দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এছাড়া বই উৎসবের যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে।

এনসিটিবির সূত্রমতে, প্রাক-প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক স্তর পর্যন্ত ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থীর জন্য মোট ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি বই দেয়া হবে। এ জন্য খরচ পড়ছে প্রায় ১ হাজার ৮২ কোটি টাকা।

২০০৯ সাল থেকে গত নয় বছরে প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২৬০ কোটি ৮৮ লাখ ১ হাজার ৯১২টি বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। নতুন বছরে ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি বই বিতরণ হলে ১০ বছরে ২৯৬ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৭৯৪টি বই ও শিক্ষা উপকরণ বিতরণ করবে সরকার।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...