প্রকাশিত: ২২/১২/২০২১ ১২:১৮ পিএম , আপডেট: ২২/১২/২০২১ ১২:২০ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)- এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসাবে নিয়োগ পেয়েছেন কক্সবাজারের চকরিয়ার কৃতি সন্তান জাফর আলম। বাংলাদেশ ব্যাংক থেকে জাফর আলমকে এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার পর মঙ্গলবার ২১ ডিসেম্বর তিনি সোশ্যাল ইসলামী ব্যাংকে যোগদান করেছেন।

কক্সবাজারবাসীর গর্বের ধন জাফর আলম এর আগে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং তার আগে সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

স্বপ্নবাজ ও আত্মপ্রত্যয়ী জাফর আলম ১৯৮৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জন প্রশাসন বিষয়ে কৃতিত্বের সাথে অনার্স মাস্টার্স সম্পন্ন করার পর ১৯৯২ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশে একজন প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। সুদীর্ঘ ৩০ বছরের পেশাগত জীবনে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকার ৬টি গুরুত্বপূর্ণ শাখার ব্যবস্থাপকসহ বিভিন্ন দায়িত্বশীল পদে সফলতার দায়িত্ব পালন করেন। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর মানব সম্পদ উইং-এর প্রধান ও ব্যাংকের প্রথম চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) ছিলেন।

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) থেকে ইসলামিক ব্যাংকিংয়ে ডিপ্লোমা (ডিআইবি) সনদপ্রাপ্ত কর্মপাগল জাফর আলম দীর্ঘ কর্মজীবনে ব্যবসায়িক পরিকল্পনা, গ্রাহকসেবার মানোন্নয়ন, বিক্রয় ও বিপণন, আন্তর্জাতিক বাণিজ্য, প্রযুক্তির অগ্রগতি ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।

বিস্ময়কর প্রতিভাসম্পন্ন জাফর আলম প্রশিক্ষণ ও পেশাগত প্রয়োজনে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...