প্রকাশিত: ১৭/০৫/২০২০ ৩:৩৮ পিএম

বিশ্ব মহামারীতে করোনা ভাইরাসের সক্রমণ ঠেকাতে কক্সবাজার জেলার সকল ধরণের দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে বিকেল চারটার পর সকল ধরণের পরিবহণ বন্ধ রাখা হবে।

আগামীকাল ১৮ মে সোমবার বিকেল চারটা থেকে আদেশ কার্যকর হবে বলে কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জেলা প্রশাসেনর দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদে কয়েকটি শর্ত সাপেক্ষে কিছু দোকানপাট খোলা রাখার অনুমতি দিলেও কিন্তু গত কয়েকদিন শর্তের কোন কিছু মানা হয়নি। তাই সোমবার ১৮ তারিখ বিকেল চারটার পর থেকে সকল ধরণের দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। তবে পণ্যবাহী পরিবহণ এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। এছাড়াও কাচাবাজার, অন্যান্য সরকার ঘোষিত কার্যক্রম চলমান থাকবে।

আরও জানানো হয়, এসব নির্দেশনা মেনে না চললে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেয়া হয়েছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer