ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৪/২০২৫ ৯:০৮ পিএম

একদিনের ব্যবধানে দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৫ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা নির্ধারণ করেছে বাজুস। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

মঙ্গলবার (২২ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগামীকাল বুধবার (২৩ এপ্রিল) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৯ হাজার ৮০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম হবে ১ লাখ ৪৫ হাজার ৫৪৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ২০ হাজার ৫১২ টাকা।

এর আগে সোমবার ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৭১৩ টাকা বাড়িয়েছিল বাজুস, যা আজ (মঙ্গলবার) থেকে কার্যকর হয়। সেই হিসেবে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা।

এবার সোনার দামের সঙ্গে দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। বুধবার থেকে দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম হবে ২ হাজার ৮৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৭১৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৩৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭৫০ টাকা।

এতদিন রুপার দাম ছিল ২২ ক্যারেট ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ছিল ১ হাজার ৫৮৬ টাকা।

এসআই/এমজে

পাঠকের মতামত

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...
Single Page Footer