প্রকাশিত: ১২/০৮/২০২০ ১০:০৪ পিএম

ছয় দিনের ব্যবধানে সোনার দাম ভরিপ্রতি ৩ হাজার ৫০০ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। সে হিসেবে আগামীকাল বৃহস্পতিবার থেকে ভালোমানের ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ৭৩ হাজার ৭১৫ টাকা হচ্ছে, এখন ৭৭ হাজার ২১৫ টাকা। সমপরিমাণ দাম বাড়ানো হয়েছে ২১, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে।

আজ বুধবার বাজুস এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়। ব্যবসার গতি বাড়াতে আন্তর্জাতিক বাজারে দাম কমায় এ সিদ্ধান্ত হয়েছে বাজুসের সাধারণ সম্পাদক দ্বিলীপ কুমার আগরওয়ালা জানান। এর আগে গত ৬ আগস্ট সব ধরনের সোনার দাম ভরিতে বাড়ানো হয়েছিল ৪ হাজার ৪৩২ টাকা।

নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭০ হাজার ৫৬৬ টাকা হবে। আর এখন আছে ৭৪ হাজার ৬৬ টাকা, ১৮ ক্যারেটের ভরি নিতে লাগবে ৬১ হাজার ৩১৮ টাকা, যা এখন আছে ৬৫ হাজার ৩১৮ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম কমে প্রতি গ্রাম ৪ হাজার ৪১৫ টাকা করা হয়েছে। যা এখন আছে ৪ হাজার ৭১৫ টাকা। সে হিসেবে ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম দাঁড়ায় ৫১ হাজার ৪৯৫ টাকা, যা এখন আছে ৫৪ হাজার ৯৯৫ টাকা। তবে রুপার দাম প্রতি ভরি ৯৩৩ টাকা অপরিবর্তিত থাকবে।

বাজুসের সাধারণ সম্পাদক দ্বিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞিপ্তিতে বলা হয়, বৈশ্বিক স্থবিরতা, ডলার ও তেলের দরপতন, আন্তর্জাতিক স্বর্ণ বাজারে নজির বিহীন উত্থান-পতন সত্ত্বেও দেশীয় স্বর্ণ বাজারের মন্দাভাব ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে প্রতিকূল পরিস্থিতিতেও বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার থেকে বাংলাদেশের বাজারে সোনা ও রূপার অলংকারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৩ জুলাই সব ধরনের স্বর্ণের ভরিতে ২৯১৫ টাকা করে দাম বাড়েছিল। ওই সময় দাম বেড়ে ২২ ক্যারেট সোনার দাম হয় ৭২৭৮৩ টাকা। ২১ ক্যাটে হয় যা আগে ছিল ৬৯৬৩৪ টাকা এবং ১৮ ক্যারেট ছিল ৬০ হাজার ৮৮৬ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম ছিল যা আগে ছিল ৫০৫৬৩ টাকা।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...