প্রকাশিত: ২২/০৩/২০২২ ৭:২৭ এএম

মহেশখালীর সোনাদিয়ার চর এলাকায় মালয়েশিয়া যাওয়ার পথে উদ্ধার হওয়া ১৪৯ রোহিঙ্গাকে ভাসানচর পাঠানো হবে বলে জানিয়েছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ৭৫ জন নারী, পুরুষ ৫১ জন ও ২৩ জন শিশু রয়েছে।

সোমবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে রোহিঙ্গাদের উদ্ধারে অভিযান চালায় পুলিশ। বিকেল ৫টা পর্যন্ত নারী-পুরুষসহ ১৪৯ জনকে উদ্ধার করা হয়।

সোনাদিয়া থেকে রাত ৮টার দিকে ৩টি বোটে করে তাদের কক্সবাজার ৬ নং ঘাটের উদ্দেশে রওনা দেয় পুলিশ। চট্টগ্রাম বোট ক্লাবে নিয়ে যাওয়ার জন্য কক্সবাজার ৬ নং ঘাটে ৩টি বড় বাস প্রস্তুত করা হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে রোহিঙ্গাদের বাইরে আনে দালাল চক্রের সদস্যরা। গোপন তথ্যের ভিত্তিতে সোনাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া রোহিঙ্গারা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।

মহেশখালী কুতুবজুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ কামাল জানান, মালয়েশিয়া পৌঁছেছে বলে রোহিঙ্গাদের সোনাদিয়া দ্বীপে নামিয়ে দেয় দালাল চক্ররা। তাদের সোনাদিয়া দ্বীপে নামিয়ে দেওয়ার পর দালালরা বোট নিয়ে পালিয়ে যায়। সোনাদিয়া দ্বীপে নামার পর রোহিঙ্গাদের সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...