উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/০১/২০২৩ ৫:৫১ পিএম

আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে নতুন বছর ২০২৩ সালের প্রথম দিন থেকে কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে বহিরাগতদের রাত্রিযাপন নিষিদ্ধ করা হয়েছে।
রবিবার (১ জানুয়ারি) সকাল ১১ টার দিকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী।

তিনি জানান, বিশেষ প্রয়োজনে বহিরাগত কারো রাত্রিযাপন করতে হলে অনুমতি নিতে হবে। তবে দিনের বেলা সোনাদিয়া দ্বীপ ভ্রমণে কোন বাঁধা নেই। কিন্তু তাদের বিকেল ৪টার মধ্যে সোনাদিয়া দ্বীপ থেকে ফিরে আসতে হবে।

এক প্রশ্নের বিপরীতে তিনি আরো জানান, বাণিজ্যিকভাবে যারা বিভিন্ন অফার দিয়ে সোনাদিয়ায় পর্যটকদের অনিরাপদ রাত্রিযাপনের ব্যবস্থা করে দিচ্ছেন, তাদেরকে তা বন্ধের নির্দেশ দেন তিন। অন্যতায় অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।

প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। কারণ বহিরাগত পর্যটকরা সেখানে গিয়ে মাদক সেবন ও অনৈতিক কাজে লিপ্ত হন। এমনকি ইয়াবা কেনাবেচার অভিযোগও উঠে। এছাড়াও এক সময় সোনাদিয়া দ্বীপে ফুসলিয়ে মানুষ নিয়ে গিয়ে মালয়েশিয়া পাচার করা হতো।

এদিকে সোনাদিয়া দ্বীপে সংঘটিত বিভিন্ন অপরাধ নিয়ে একাধিক সংবাদ প্রকাশের পর প্রশাসন পক্ষ থেকে এমন সিদ্ধান্ত এসেছে বলে জানিয়েছে একটি সূত্র।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...