প্রকাশিত: ২৮/০৮/২০২১ ৯:৩৭ এএম

কক্সবাজারের শামলাপুর সমুদ্রসৈকতে ভেসে এসেছে বিশাল একটি তিমির মৃতদেহ।

শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যার পরে তিমির মৃতদেহটি জেলেদের চোখে পড়ে। এটি জোয়ারের পানিতে ভেসে এসে বালিয়াড়িতে আটকা পড়ে। খবর পেয়ে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করে।

শামলাপুর নৌকা মালিক সমিতির সভাপতি বেলাল উদ্দিন রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জেলেরা মৃত তিমিটি দেখার পর আমাকে অবগত করে। ধারণা করা হচ্ছে সপ্তাহ দুয়েক আগে তিমিটির মৃত‌্যু হয়েছে। ভাটার সময় মৃতদেহটি বালিয়াড়িতে ভেসে এসেছে। মৎস্য কর্মকর্তারা এলে তাদের সঙ্গে কথা বলে আরও বিস্তারিত জানা যাবে।’

সেভ দ্য নেচার অব বাংলাদেশের টেকনাফ উপজেলা সভাপতি জালাল উদ্দিন চৌধুরী রাইজিংবিডিকে বলেন, ‘শুক্রবার বিকেলের দিকে মৃত তিমির দেহ সৈকতের বালিয়াড়িতে ভেসে আসে। কিন্তু যে জায়গায় তিমিটি ভেসে এসেছে সে এলাকায় মানুষজনের বসতি কম। এ কারণে মৃতদেহটি প্রথমে কারো নজরে আসেনি। অবশেষে সন্ধ্যার পরপরই জেলেরা নৌকার ঘাটে এলে তিমির মৃতদেহ দেখতে পায়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে মৃতদেহটি পরিমাপ করে দেখা গেছে সেটি ২৩ ফুট লম্বা ও ৫ ফুট চওড়া। এর শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ পচে পানিতে ভেসে যাচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে।’

কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামান রাইজিংবিডিকে বলেন, ‘কিছুক্ষণ আগে খবর পেয়েছি। উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’

পাঠকের মতামত

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...