প্রকাশিত: ০২/০৮/২০২১ ১:৩২ পিএম , আপডেট: ০২/০৮/২০২১ ১:৩২ পিএম

উখিয়া ও টেকনাফে বিভিন্ন ক্যাম্পে থাকা ৮০ হাজার রোহিঙ্গাকে সেপ্টেম্বরের শেষের দিকে ভাসানচরে পাঠানো হবে। এব্যাপারে সরকারের উর্ধ্বতন পক্ষের নির্দেশনা রয়েছে।
দৈনিক কক্সবাজারের সাপ্তাহিক আয়োজন ‘ সাতকাহন’ এর ফেসবুক লাইভে আলোচক হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) শাহ্ রেজওয়ান হায়াত।
পত্রিকার পরিচালনা সম্পাদক মুজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শনিবার রাতের লাইভে তিনি আরো বলেন, জাতিসংঘ অধিভুক্ত এনজিওর সাথে ভাসানচরের বিষয়ে নতুন করে আলোচনা হয়েছে। আশা করছি এবার তারা রাজি হবে। তারা রাজি হোক আর না হোক সেপ্টেম্বরের শেষদিকে রোহিঙ্গাদের ভাসানচর পাঠানোই হবে।

‘প্রাকৃতিক দূর্যোগে বিপর্যস্ত কক্সবাজার ‘ শীর্ষক আলোচনায় অতিরিক্ত সচিব আরো বলেন, বর্তমান সরকার চায় দ্রুত রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত পাঠাতে। কিন্তু যতদিন ফেরত পাঠানো সম্ভব হচ্ছেনা ততদিন থাকার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে ভাসানচারে ১ লাখ রোহিঙ্গার অস্থায়ী আবাসস্থল গড়ে তোলা হয়েছে। আমরা সেখানে ১৯ হাজার রোহিঙ্গাকে ইতোমধ্যে পাঠিয়েছি। তাদেরকে বিভিন্ন এনজিও খাদ্য, চিকিৎসা সহ নানা সেবা দিচ্ছে।
শাহ্ রেজওয়ান হায়াত বলেন, এত ছোট জায়গায় এত বিপুল সংখ্যক লোকের বসবাসের কারণে রোহিঙ্গারা বেআইনি কাজে জড়িয়ে পড়ছে। তাদের স্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এছাড়া উখিয়া টেকনাফের উপর চাপ কমাতেই বাকিদের ভাসানচর নেয়ার কাজ চলছে।
তিনি আরো বলেন, কক্সবাজার হচ্ছে বাংলাদেশের হাভ। এর উন্নয়নে সরকার বদ্ধ পরিকর। তাই ধীরে ধীরে সব রোহিঙ্গাকেই সরিয়ে নেয়া হবে। সরকারের নির্দেশনা পেলে ভাসানচরে আরো সেল্টার তৈরি করা হবে।
সাতকাহনের লাইভ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ, কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের ও একাত্তর টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...