রামুতে বিদেশি পিস্তল-গুলিসহ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ার বটতলী এলাকা থেকে বিদেশি পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগাজিনসহ মোহাম্মদ ...

সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির এসআই মো. সানাউল জানান, শনিবার দুপুরের দিকে সাগরের ঢেউয়ের সঙ্গে মরদেহটি ভেসে আসে। মাথাবিহীন দেহের অধিকাংশ অংশ পচা ছিল। তার পরিচয় শনাক্তের কোনো সুযোগ ছিল না।
সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে এক ব্যক্তির গলিত মাথাবিহীন দেহ উদ্ধার করেছে পুলিশ।
মরদেহটি শনিবার বিকেলে উদ্ধার করা হয়েছে। এখনও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সানাউল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার দুপুরের দিকে সাগরের ঢেউয়ের সঙ্গে মরদেহটি ভেসে আসে। মাথাবিহীন দেহটির অধিকাংশ অংশ পচা ছিল। তার পরিচয় শনাক্তের কোনো সুযোগ ছিল না। বিকেলে মরদেহ উদ্ধার করে টেকনাফ থানায় নেয়া হয়েছে। রোববার কক্সবাজার সদর থানায় ময়নাতদন্ত হবে।
পাঠকের মতামত