উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/০৩/২০২৩ ১০:১২ পিএম

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১০ শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেছে বেক্রুজ-১ জাহাজের স্টাফরা।

সেন্টমার্টিন থেকে ফেরার পথে টেকনাফের দমদমিয়া ঘাটে আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

আহতরা সবাই চবির শিক্ষার্থী। তাদের ওপর দুই দফা হামলা হয়। প্রথমে মাঝ সাগরে এবং পরে দমদমিয়া ঘাটে পৌঁছার পর হামলা হয়। এতে শিক্ষার্থীরা আহত হন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হৃদয় সাহা জানান, মঙ্গলবার সেন্টমার্টিন থেকে বেক্রুজে করে ফিরছিলেন চবির ৭৫ শিক্ষার্থী। মাঝপথে এসে নির্ধারিত আসন থেকে শিক্ষার্থীদের তুলে দেয় জাহাজের স্টাফরা। কারণ জানতে চাওয়ায় স্টাফ ও যাত্রীবেশে ওঠা তাদের সহযোগীরা শিক্ষার্থীদের মারধর শুরু করে। এরপর জাহাজ দমদমিয়া ঘাটে ভিড়লে স্টাফরা আরেক দফা মারধর শুরু করে। এতে ১০ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বেক্রুজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর উল্টো তার স্টাফদের ওপর হামলার অভিযোগ তোলেন। তার দাবি, আসনে বসা নিয়ে বাড়াবাড়ি করা থেকেই ঘটনাটি ঘটেছে। হামলার সঙ্গে স্টাফরা জড়িত না।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...