ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০৭/২০২৪ ১০:০৫ এএম

সেন্টমার্টিন নিয়ে যারা বিরূপ মন্তব্য করে তারা বাংলাদেশের ভালো চায় না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান। তিনি বলেন, তাদের ব্যাকগ্রাউন্ড দেখলে দেখবেন তারা দেশের স্বাধীনতার শত্রু। বাংলাদেশের স্বাধীনতায় তারা চায়নি; বাংলাদেশের উন্নয়ন তারা চাইবে কীভাবে! বর্তমানে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার দেশকে উন্নয়নের এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যে বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল।

শুক্রবার (৫ জুলাই) বিকেলে বিভাগীয় শহর রাজশাহীতে বাংলাদেশ ফেস্টিবলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রাজশাহী অঞ্চলের পর্যটনের বিকাশে বিমানবন্দরের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, অন্যান্য দেশের বিমান রাজশাহীতে ল্যান্ড করতে পারে না। এ কারণে আমরা রানওয়ে সম্প্রসারণ, শক্তিশালীকরণ, টার্মিনাল বিল্ডিং নির্মাণসহ বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন করছি। বিদেশ থেকে যখন এই শহরে বিমান আসবে তখন স্বয়ংক্রিয়ভাবে এই শহরের অর্থনীতির উন্নয়ন ঘটবে। আর এটা সম্ভব হলে এ অঞ্চলে ট্যুরিজম বৃদ্ধি পাবে।

ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কানেক্টিভিটির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শুধু ভারত নয়, ভুটান ও নেপালের সাথে প্রধানমন্ত্রী কানেক্টিভিটি বাড়ানোর জন্য চুক্তি করেছে। এ কানেক্টিভিটি সড়কপথে, রেলপথে এবং বিমানপথে হবে। এটা সম্ভব হলে ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি দেশের উন্নয়ন ঘটবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেনের সম্পত্তিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান বাদশা। এতে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার রাজশাহী রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ রাজশাহীর বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...