প্রকাশিত: ০৪/১১/২০২১ ৯:২৭ এএম

ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার,ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের প্রধান চার্লস হোয়াইটলি,অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জেরেমি ব্রুর এবং জাপানের রাষ্ট্রদূত ইতো নোয়াকি সহ ১২ সদস্যের একটি দল আগামী ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ও কক্সবাজার সফর করবেন।

সূত্রে জানা গেছে,তিন দিনের সফরকালে ১২ সদস্যের প্রতিনিধি দলটি ৭ নভেম্বর প্রথমে সেন্টমার্টিন দ্বীপে অবস্থান করবেন।

এর পরে তারা বিশ্বের বৃহত্তম শরনার্থী শিবির পরিদর্শন করবেন এবং রোহিঙ্গাদের সাথে দেখা করবেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কার্যক্রমও পরিদর্শন করবেন।

সফরকালে প্রতিনিধি দলের সাথে শরনার্থী,ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সাথে বৈঠক করারও কথা রয়েছে।

৯ নভেম্বর বিকালে ১২ সদস্যের প্রতিনিধি দলটি কক্সবাজার ত্যাগ করবেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...