উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২১/০১/২০২৬ ৮:২১ এএম

সেন্টমার্টিন দ্বীপে পরিবেশবিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগে এবার ৯টি হোটেলকে ‎৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি।

জরিমানা করা হোটেলগুলো হলো–নীল দিগন্ত রিসোর্ট, লুই পাস হোটেল, সেন্ট ক্যাসল হোটেল, সূর্যস্নান হোটেল, হোটেল ফ্যান্টাসি, কোরাল হেডজ বীচ রিসোর্ট, হোটেল অবকাশ, আপ্যায়ন রেস্তোরাঁ ও দি আটলান্টিক হোটেল।

অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি বলেন, সেন্টমার্টিন দ্বীপের মূল সৈকত এলাকায় প্লাস্টিক পোড়ানো, জেনারেটরের অতিরিক্ত শব্দ এবং অনিয়ন্ত্রিত আলোকসজ্জা-সংক্রান্ত অভিযোগ ছিল কয়েকটি হোটেলের বিরুদ্ধে, যা সামুদ্রিক প্রাণীদের প্রজনন ও স্বাভাবিক জীবনচক্রে গুরুতরভাবে বিঘ্ন সৃষ্টি করে। সরেজমিনে পরিদর্শন করে বর্জ্য ব্যবস্থাপনায় প্রচণ্ড অবহেলা এবং কঠিন বর্জ্য ফেলে পরিবেশ দূষণ, স্তূপীকৃত প্লাস্টিক পোড়ানো, উচ্চ শব্দে জেনারেটর ব্যবহার, রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন ও হোটেলে অস্বাস্থ্যকর পানি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দিনের মতো ৯ হোটেলকে ‎৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নাফিস ইনতেসার নাফি আরও বলেন, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। এই দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও বাস্তুসংস্থান সুরক্ষা এবং এসব বিষয়ের মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার লক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে যেসব হোটেল ও প্রতিষ্ঠান নিবন্ধনবিহীন বা লাইসেন্স ছাড়া পরিচালিত হচ্ছে, কিংবা যেসব হোটেলের বর্জ্য ব্যবস্থাপনা সঠিক ও যথোপযুক্ত নয়, সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে। অভিযান আরও কয়েকদিন চলবে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

সেন্টমার্টিনসহ কক্সবাজারকে একটি পরিবেশবান্ধব, টেকসই এবং ইকোলজিক্যালি সংবেদনশীল এলাকা হিসেবে সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...