ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০১/২০২৩ ৯:৩১ পিএম

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা ৮টি পর্যটন রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন। শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদ আহমেদের নেতৃত্বে পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সহযোগিতা করে স্থানীয় উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষায় ছিল ট্যুরিস্ট পুলিশ।

পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ২৫ ও ২৬ জানুয়ারি এ অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযানকালে সেন্টমার্টিন এলাকার কেয়াগাছসংলগ্ন রিসোর্টের মালিকদের জীববৈচিত্র্য রক্ষার ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়। কেয়াবনের যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে তাঁদের সতর্ক করা হয়। এছাড়া কচ্ছপের প্রজনন এলাকা নিরাপদ রাখার জন‍্য উপকূলে রাতের বেলায় সব ধরনের বাতি বন্ধ রাখতে বলেছে পরিবেশ অধিদফতর।

সেন্টমার্টিন দ্বীপে কর্মরত পরিবেশ অধিফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, ইদানিং দ্বীপে অবৈধভাবে রিসোর্ট নির্মাণ আবারও বেড়ে গেছে। গত সপ্তাহে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ানের নেতৃত্বে পরিচালিত অন্য এক অভিযানে আরও ৯টি অবৈধ রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। এছাড়াও জীববৈচিত্র্য রক্ষার্থে কেয়াগাছসংলগ্ন রিসোর্টের মালিকদের কেয়াবনের কোনো প্রকার ক্ষতি না করার বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...