উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/১২/২০২৩ ৯:২০ এএম

দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ টেকনাফের সেন্টমার্টিন সৈকতের বেলাভূমিতে উঠে ১১৬টি ডিম ছেড়েছে একটি মা কাছিম। ডিম ছাড়ার আধা ঘণ্টা কাছিমটি পুনরায় সাগরে নেমে গেছে।

শনিবার (৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে সেন্টমার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পশ্চিম পাড়ার সৈকতে এমন দৃশ্যটি চোখে পড়েছে স্থানীয়দের। যা পূর্বের মতো ক্যামেরাবন্দি করা হয়েছে বলে জানিয়েছেন দ্বীপে কাজকরা বীচ কর্মীদের সুপারভাইজার জয়নাল উদ্দিন।

জয়নাল জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে দ্বীপের পশ্চিম সমুদ্র সৈকতে হঠাৎ সাগর থেকে একটি মা কাছিম ওঠে আসে। সেটি বেলাভূমিতে গর্ত করে প্রায় আধা ঘণ্টা অবস্থান নিয়ে একে একে ১১৬টি ডিম ছাড়ে। ডিম দেওয়া কাছিমটির ওজন প্রায় ৩০ কেজি হবে বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের।

সেন্টমার্টিনে কাজ করা পরিবেশে অধিদপ্তরের অফিস সহকারী আবদুল আজিজ জানান, শনিবার রাতে সৈকতের বেলাভূমি থেকে কাছিমের ১১৬টি ডিম আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। মূলত দ্বীপে পর্যটকদের চাপসহ পরিবেশ বিপর্যয়ের কারণে মা কাছিম অনেকদিন তীরে আসা বন্ধ করেছে। কিন্তু এখন মানুষের উপস্থিতি একটু কম হওয়ায় শনিবার আবারও মা কাছিম তীরে এসে ডিম দিয়ে গেলো। কাছিমের ডিমগুলো পরিবেশ অধিদপ্তরের মেরিন পার্কে নিয়ে রাখা হয়েছে। প্রক্রিয়ার মাধ্যমে এগুলো ফোটানোর ব্যবস্থা নেওয়া হবে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, দ্বীপের পশ্চিম সৈকতে একটি মা কাছিম ১১৬টি ডিম ছেড়েছে বলে খবর পেয়েছি। এটা প্রকৃতির জন্য শুভ সংবাদ। দ্বীপে প্রাণীদের সহায়ক পরিবেশ বিনষ্টের অভিযোগ উঠছে বারবার। এ কারণে কাছিম আর আগের মতো তীরে আসছে না বলেও অভিযোগ উঠে। কিন্তু শনিবার রাতে এ মা কাছিম আবার তীরে এসে ডিম দেওয়ার মাধ্যমে পূর্বের পরিস্থিতি ফিরছে বলে ধারণা করা হচ্ছে। এ ধারা অব্যহত রাখতে সবাইকে আন্তরিক হয়ে কাজ করতে হবে। জাগোনিউজ

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...