উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/০৮/২০২৩ ৩:১৩ পিএম
সেন্টমার্টিন জেডিঘাট/ ছবি – ওবাইদুল হক চৌধুরী

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ভেসে আসা অজ্ঞাতনামা দুই নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ আগস্ট) বেলা ১১টায় টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা এলাকার সৈকত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর বলে জানানো হয়। এদের মধ্যে একজন নারী ও আরেকজন পুরুষ।

টেকনাফ থানার ওসি মোহাম্মদ জোবায়ের সৈয়দ বলেন, মরদেহগুলো অর্ধগলিত। এ কারণে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, অন্তত সপ্তাহখানেক আগে তাদের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে

পাঠকের মতামত

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...