প্রকাশিত: ২৭/১১/২০২০ ৬:৩৪ পিএম

সেন্টামার্টিনে ইয়াবা ও গাঁজা বিক্রির সময় নারীসহ দু্ইজনকে আটক করেছে কোস্টগার্ড। আটককৃতরা হল- নুর জাহান বেগম (২৫) ও আব্দুল কাদের (২৫)। আজ শুক্রবার (২৭ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে ইউনিয়নের কটেজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ও ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাহ জিয়া রহমান জানান, শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে মেরিন রিসোর্ট নামক হোটেলের পর্যটকদের নিকট ইয়াবা ও গাঁজা বিক্রির প্রস্তুতিকালে অভিযান চালায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের সেন্টমার্টিন বিসিজি স্টেশন। এ সময় কটেজ সংলগ্ন এলাকা হতে নুর জাহান বেগমকে ৬৩ পিস ইয়াবা ও ৫শ গ্রাম গাঁজাসহ আটক করে। অপরদিকে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৯টায় খুচরা ইয়াবা বিক্রির সংবাদের ভিত্তিতে পূর্ব পাড়ায় অভিযান চালানো হয়। এ সময় ৪২পিস ইয়াবাসহ স্থানীয় আব্দুল কাদেরকে আটক করে।

জিয়া রহমান আরও জানান, আটককৃতদের ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও গাঁজাসহ আটককৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...