প্রকাশিত: ১১/০৮/২০২১ ৯:২৬ পিএম , আপডেট: ১১/০৮/২০২১ ৯:৩১ পিএম

প্রথম আলো::

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন দ্বীপে জেলের বড়শিতে ধরা পড়ল ৯০ কেজি ওজনের একটি বোল মাছ। আজ বুধবার বিকেলে সেন্টমার্টিন প্রাসাদ প্যারাডাইস পয়েন্টে মাছটি ধরা পড়ে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সেন্টমার্টিন দ্বীপের ডেইলপাড়ার বাসিন্দা মৃত আলী আহমদের ছেলে আবদুর রহমানের (৩৫) বড়শিতে মাছটি ধরা পড়ে। তিনি মাছটির দাম হাঁকিয়েছেন ৭৫ হাজার টাকা।

জেলে আবদুর রহমান বলেন, ‘আজ বুধবার দুপুরের দিকে সেন্টমার্টিন প্রাসাদ প্যারাডাইস পয়েন্টে বড়শি দিয়ে মাছ শিকার করছিলাম। এ সময় কয়েক দফা চেষ্টা করে একটিও ধরতে পারিনি। হতাশ হয়ে ফেরত যাওয়ার আগে শেষবারের মতো লইট্টা মাছের একটি টুকরা দিয়ে ওই পয়েন্ট বড়শি ফেললে বিকেলের দিকে মাছটি ধরা পড়ে। সাগর থেকে বড় মাছটি ওঠাতে অনেকে আমাকে সহযোগিতা করেন।

তিনি আরও বলেন, পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় মাছটি সেন্টমার্টিন জেটিঘাটে নেওয়া হয়। ওই সময় মাছটি দেখতে লোকজন ভিড় জমান। মাছের ওজন ৯০ কেজি। মাছের দাম চাওয়া হয়েছে ৭৫ হাজার টাকা। স্থানীয় ব্যবসায়ী ও টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের সার্ভিস ট্রলারের সাধারণ সম্পাদক সৈয়দ আলম মাছটি ৬০ হাজার টাকায় কিনে নেন।

মাছের ক্রেতা সৈয়দ আলম বলেন, ‘শখের বশে বড় বোল মাছটি কিনে নিয়েছি। তবে গত কয়েক বছরের মধ্যে এত বড় মাছ দ্বীপে ধরা পড়েনি। মাছটি ১ হাজার টাকা কেজি হিসেবে স্থানীয় বাজারে বিক্রি করার পরিকল্পনা আছে।’

স্থানীয় সাংবাদিক নুর মোহাম্মদ বলেন, ২-৩ বছর আগে সেন্টমার্টিন দ্বীপে ৩৮ কেজি ওজনের একটি পোপা মাছ ধরা পড়েছিল। গত কয়েক বছরে এত বড় মাছ দ্বীপে ধরা পড়েনি। মাছটি কক্সবাজার ও চট্টগ্রামে নিয়ে বিক্রি করতে পারলে কমপক্ষে লাখ টাকায় বিক্রি সম্ভব হতো।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...