প্রকাশিত: ১১/০২/২০২০ ১০:৩৪ এএম

ডেস্ক রিপোর্ট::
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্টমার্টিন চ্যানেলে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এ পর্যন্ত ১৫ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। এর মধ্যে ১০ জনের মরদেহ তীরে আনা হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়। তারা সবাই সোমবার ট্রলারে করে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন বলে জানা গেছে।
এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নাইমুল হক এসব তথ্য জানিয়েছেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...