ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/১২/২০২৪ ৩:২৭ পিএম

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অবৈধভাবে নিমার্ণাধিন ৫ টি ভবনের কাজ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এব্যাপারে মামলা দায়ের করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনাও দেয়া হয়েছে।

আরও পড়ুন:: পর্যটক সীমিত করলেও সেন্টমার্টিনে স্থাপনা নির্মাণে হিড়িক

শুক্রবার দিনব্যাপী টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আরিফ উল্লাহ নেজামীর নেতৃত্ব এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সৈকত দখল করে দেয়া বেড়াও উচ্ছেদ করা হয়েছে।

আরিফ উল্লাহ নেজামী জানিয়েছেন, অভিযান পরিচালনা করে ডেইল পাড়ায় নির্মাণাধীন ভবনসহ, সিনবাদ, কিংশুক, স্যান্ডি বীচ রিসোর্টের কাজ বন্ধ করে দেওয়া হয়। এবং বীচ দখল করে দেওয়া ঘেরা- বেড়া উচ্ছেদ করার পাশাপাশি সতর্ক করা হয়েছে । এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর কর্তৃক নিয়মিত মামলা করার নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়াও বিভিন্ন খাবার রেস্টুরেন্ট এ কিচেন পরিদর্শন করা হয়। বাজারে পলিথিন এবং সিংগেল ইউজ প্লাস্টিক ব্যবহার না করার নির্দেশ দিয়েছে।

অভিযান পরিচালনার সময় কোস্টগার্ডের স্টেশন কমান্ডার, পরিবেশ অধিদপ্তর এর ইন্সপেক্টর, পুলিশ এবং বীচ কর্মী উপস্থিত ছিলেন

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...