প্রকাশিত: ০৮/১১/২০২১ ৬:০৭ পিএম

আব্দুস সালাম,টেকনাফ :
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনদ্বীপে চার দেশের রাষ্ট্রদূতসহ ১২ জনের একটি প্রতিনিধিদল সফরে আসেন। সোমবার (৮ নভেম্বর) সকাল ১১ টায় টেকনাফ স্থল বন্দর থেকে কোষ্টগার্ডের স্পীডবোট (মেটাল সার্ক) যুগে সেন্টমার্টিনদ্বীপে পৌঁছালে তাঁদেরকে অভ্যর্থনা জানান সেন্টমার্টিনদ্বীপের কোষ্টগার্ড ইনচার্জ লেঃ কমান্ডার তারেক,নৌবাহিনীর ইনচার্জ লেঃ সাইফুল, পুলিশ ফাড়ীর ইনচার্জ সাইফুল, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ। উক্ত প্রতিনিধিদলের সাথে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার,ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান চার্লস হোয়াইটলি, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জেরেমি ব্রু এবং জাপানের রাষ্ট্রদূত ইতো নোয়াকিসহ ১২ সদস্যের একটি প্রতিনিধিনদল সেন্টমার্টিন সফর করেন।

এসময় তাঁরা সেন্টমার্টনদ্বীপে অবস্থিত হুমায়ুন আহমদের রিসোর্ট সমুদ্র বিলাস পরিদর্শন করেন এবং বাংলাদেশ নৌবাহিনীর রিসোর্ট কোরাল ভিউতে জলবায়ু পরিবর্তন নিয়ে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্রে জানা যায়, উক্ত প্রতিনিধি দলটি সেন্টমার্টিন সফর শেষে বিকালে সেন্টমার্টিন ত্যাগ করেন।
এরপর তাঁরা বিশ্বের বৃহত্তম রোহিঙ্গা শিবির পরিদর্শন করে রোহিঙ্গাদের সাথে দেখা করেন।
এছাড়া সফরকালে প্রতিনিধিদলের সাথে শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনারের সাথে বৈঠক করারও কথা রয়েছে।
প্রসঙ্গত মঙ্গলবার (৯ নভেম্বর) বিকালে উক্ত প্রতিনিধি দলটি কক্সবাজার ত্যাগ করবেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...