ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০২/২০২৩ ৮:০২ এএম

পর্যটন মৌসুমে টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী দমদমিয়া পর্যটকবাহী জাহাজ ঘাট গুলোতে দেদারছে বিক্রি হচ্ছে নকল প্রসাধনী। এসব পণ্য কিনে প্রতিদিন প্রতারিত হচ্ছে হাজার হাজার পর্যটক।

এসব পণ্য কিনে প্রতারনার শিকার হয়েছেন আরাফাত ইনতিসার নামের এক পর্যটক। তিনি বলেন সেন্টমার্টিন থেকে ফেরার পথে টেকনাফ জাহাজ ঘাট থেকে প্রতিটি দেড়শ টাকা দরে ইউনিলিভার কোম্পানীর ডাব ও হিডেনসোল্ডার দুইটি শ্যাম্পু কিনেন। বাসায় ফিরে ব্যবহারের সময় দেখেন ভেতরে সব ডিটারজেন্ট মেশানো পানি।

খোঁজনিয়ে দেখাগেছে, প্রতিদিন সন্ধ্যায় দমদমিয়া জাহাজ ঘাট হয়ে সেন্টমার্টিন থেকে ফিরে হাজার হাজার পর্যটক। এসব পর্যটকদের কেন্দ্র করে কিছু প্রতারক বিকেল থেকেই দমদমিয়া জাহাজ ঘাটে পরসা সাজিয়ে বিক্রি করে ইউনিলিভার ও বিদেশি নামিদামি ব্রান্ডের প্রসাধনী। প্রতিটি পণ্যের মূল্য একশ টাকা থেকে দেড়শ টাকা। এসব পণ্যের মোড়ক, স্টিকার, মেয়াদকাল ও লিখা দেখে নকল বুঝার কোন উপায় নেই। বিদেশী সংস্থা কর্তৃক রোহিঙ্গাদের জন্য বরাদ্দ দেয়া পণ্য (রোহিঙ্গা পণ্য) কমদামে রোহিঙ্গা ক্যাম্প থেকে কিনে এনে কমদামে বিক্রির কথা বলে পর্যটকদের হাতে তুলে দিচ্ছে। এভাবে প্রতিদিন এসব পণ্য কিনে ঠকছে শত শত পর্যটক।

অনুসন্ধানে জানাগেছে, চট্টগ্রাম কেন্দ্রিক কয়েকটি চক্র রেয়াজ উদ্দীন বাজার পাইকারী দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ কসমেটিক ও প্রসাধনী সামগ্রী নাম মাত্র মূল্যে সংগ্রহকরে। পরে সেগুলোতে নিখুত ভাবে নতুন মেয়াদ বসিয়ে নগরীর নিউ মার্কেট এলাকার যত্রতত্র ফুটপাতে কমদামে বিক্রি করে। সেখান থেকেই মূলত টেকনাফ কেন্দ্রিক একটি প্রতারক চক্র পণ্য গুলো নিয়ে জাহাজ ঘাটে পরসা সাজিয়ে বিক্রি করে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান জানান- সরেজমিন পরিদর্শনে গিয়ে বিষয়টি যাচাই করে ভ্রাম্যমান আদল পরিচালনা করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...