প্রকাশিত: ২৫/১২/২০১৮ ৭:৫৩ এএম

বাংলাদেশ সেনাবাহিনীর নামে ভুয়া ওয়েবসাইট তৈরি ও সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর। এসব প্রোপাগান্ডার ব্যাপারে সবাইকে সতর্ক করেছে সেনা কর্তৃপক্ষ।

সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

বিবৃতিতে বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন সংস্থার নামে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল ব্যবহার করে বিভিন্ন প্রকার মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা প্রচারের মাধ্যমে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট হলো- www.army.mil.bd এবং Join Bangladesh Army joinbangladesharmy.army.mil.bd।

সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজের লিংক: www.facebook.com ও ইউটিউব চ্যানেলের নাম: Bangladesh Army।

এগুলো ব্যতীত অন্যান্য সব ভুয়া ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে প্রকাশিত মিথ্যা ও বানোয়াট তথ্য ও প্রোপাগান্ডার ব্যাপারে জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

একইসঙ্গে সর্বসাধারণকে সেনাবাহিনী সম্পর্কে ভুয়া তথ্য সম্বলিত পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...