প্রকাশিত: ২০/০৬/২০১৭ ১২:০৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৯ পিএম

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সাক্ষাৎ করেছেন মায়ানমার সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (২০ জুন) সকালে ঢাকা সেনানিবাসের সেনাসদরে ৬ সদস্যের ওই প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করেন। লে. জেনারেল অং ক্যায় জ্য মায়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের সেনাবাহিনীর বিদ্যমান প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

প্রতিনিধি দলটি সফরের অংশ হিসেবে বাংলাদেশ ও মায়ানমার সেনাবাহিনীর সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি দ্বিপাক্ষিক ও বিবিধ সহযোগিতার বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

এছাড়াও মায়ানমারের সেনাবাহিনীর প্রতিনিধি দলের সদস্যরা আগামী ২১ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। সফরকালে তারা বিভিন্ন সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন।

গত ১৯ জুন প্রতিনিধি দলটি ৫ দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসে। আগামী ২৫ জুন প্রতিনিধি দলটি মায়ানমারের উদ্দেশে ঢাকা ছাড়বে।

পাঠকের মতামত

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...
Single Page Footer