প্রকাশিত: ১৫/১২/২০১৯ ৮:৩৫ পিএম
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের মিয়ানমার সফরের মধ্য দিয়ে দু’দেশের মধ্যে যোগাযোগের নতুন চ্যানেল খুলবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ ধরনের যোগাযোগ খুব ভালো ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

রোববার (১৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক আদালত যখন মিয়ানমারের সেনাদের অভিযুক্ত করছে, ঠিক তখন মিয়ানমারে বাংলাদেশ সেনাবাহিনীর সফর হলো। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি সফর অনেক আগে থেকে নির্ধারিত হয়। মিয়ানমারে সেনাপ্রধানের সফরের মধ্য দিয়ে যোগাযোগের নতুন চ্যানেল খুলবে।

ড. মোমেন বলেন, মিয়ানমারে দেশটির সেনাবাহিনীর বিশেষ প্রভাব রয়েছে। সে কারণে আমাদের সেনাপ্রধানের সফরের মধ্য দিয়ে ইতিবাচক প্রভাব তৈরি হবে।

‘আমাদের মনে রাখতে হবে মিয়ানমার আমাদের কোনো শত্রু দেশ নয়। মিয়ানমার আমাদের বন্ধুপ্রতীম দেশ।’

এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, নেদারল্যান্ডসের আদালতে বিচারের মধ্য দিয়ে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গত ৮-১১ ডিসেম্বর মিয়ানমার সফর করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...
Single Page Footer