প্রকাশিত: ২৭/১১/২০১৯ ২:১০ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের মিয়ানমার সফর রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে দেশের জন্য ‘মঙ্গল হবে’ এবং দুদেশের মধ্যে ‘আলোচনার অরেকটি পথ খুলে দিবে’।

বুধবার রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি এটি (সফর) আমাদের পক্ষে যাবে। এটি আমাদের জন্য মঙ্গল নিয়ে আসবে।’

মিয়ানমারকে ‘বন্ধু প্রতীম দেশ’ আখ্যায়িত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সমঝোতার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান চাই।’

ডিসেম্বরে স্পেনের মাদ্রিদে হতে যাওয়া ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ নিয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ডিসেম্বরের ২-১৩ তারিখ পর্যন্ত সম্মেলনের ২৫তম অধিবেশন চলবে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ ডিসেম্বর মাদ্রিদের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং ৩ ডিসেম্বর দেশের উদ্দেশ্যে স্পেন ত্যাগ করবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে, আসন্ন ২৫তম কপ সম্মেলন বা বার্ষিক জলবায়ু সম্মেলন চিলিতে হওয়ার কথা থাকলেও দেশটিতে চলমান সরকারবিরোধী বিক্ষোভের কারণে তা প্রত্যাহার করে নেয়া হয়।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...