উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯/০৯/২০২৪ ১০:৫০ এএম

কুড়িগ্রামে সাংবাদিককে মধ্যরাতে ঘরের দরজা ভেঙে তুলে নিয়ে গিয়ে নির্যাতনকারী কুড়িগ্রাম জেলা প্রশাসনের তৎকালীন রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) নাজিম উদ্দিনকে কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করার পরেরদিন প্রত্যাহার করা হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

এর আগে গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার কাউছার হামিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়েছিলো।

কুড়িগ্রামের তৎকালীন জেলা প্রশাসক সুলতানা পারভীনের নামে সরকারি পুকুরের নামকরণ নিয়ে সংবাদ প্রকাশের জেরে ২০২০ সালের ১৩ মার্চ দিবাগত মধ্যরাতে সাংবাদিক আরিফকে তার বাড়ির দরজা ভেঙে তুলে নিয়ে যায় জেলা প্রশাসনের কয়েকজন ম্যাজিস্ট্রেট ও আনসার সদস্য। এতে নেতৃত্ব দেন তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন।

পরে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে বিবস্ত্র করে নির্যাতন করে মাদক মামলায় কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠলে এক দিনের মাথায় জামিনে মুক্তি পান আরিফ।

পরবর্তীতে আরডিসি নাজিম উদ্দিনের বিরুদ্ধে সাংবাদিক আরিফকে হেনস্থার অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে নিম্নধাপে নামিয়ে দেওয়া হয়।

সেসময় সাংবাদিক আরিফ নাজিম উদ্দিনের বিরুদ্ধে একটি মামলা করেন।

ফৌজদারি মামলার আসামি হওয়া সত্ত্বেও ইউএনও হিসেবে পদায়নের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বলেন, “নাজিম উদ্দিনের বিরুদ্ধে মামলা চলমান থাকার বিষয়টি আমার জানা ছিল না। পরে জানতে পেরেছি মামলাটি পিবিআই এ তদন্তাধীন রয়েছে। মামলার বিষয়টি জানার পর আমি টেলিফোনে জনপ্রশাসন মন্ত্রনালয়কে অবহিত করেছি, এর প্রেক্ষিতে আজ রবিবার তার পদায়নের বিষয়টি প্রত্যাহার করা হয়েছে।”

প্রজ্ঞাপনের সূত্র মতে কিশেরগঞ্জের ইটনা উপজেলার ইউএনওর পদ থেকে প্রত্যাহারের পর নাজিম উদ্দিনকে বাণিজ্য মন্ত্রনালয়ের বাংলাদেশ প্রতিযোগীতা কমিশনের উপপরিচালক হিসাবে বদলী করা হয়েছে

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer