প্রকাশিত: ১৯/০৯/২০১৭ ৩:২৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৯ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির বক্তব্যকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তিনি বলেন, নির্যাতনের মুখেই মিয়ানমার ছাড়ছে রোহিঙ্গারা। সচিবালয়ে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে অক্টোবারের প্রথম সপ্তাহে মিয়ানমার যাচ্ছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা সংকটের বিষয়টি সু চি শিগগির অনুধাবন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। মন্ত্রী বলেন, এর আগেও বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিল।

এবারও একইভাবে পাঠানো হবে। সু চির বক্তব্যের জবাবে মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মাটিতে বিচ্ছিন্নতাবাদীদের কখনো আশ্রয় দেয়া হয়নি। ভবিষ্যতেও দেয়া হবে না। সংকট সমাধানে বাংলাদেশ শান্তিপূর্ণ সমাধান চায় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সুত্র:ইনডিপেনডেন্ট টেলিভিশন

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...