উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১২/০২/২০২৪ ৩:২৭ পিএম

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি বর্তমানে শান্তপূর্ণ এবং উদ্বেগের কোন কারণ নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনা।

সীমান্ত এলাকা পরিদর্শনকালে দুই কর্মকর্তা এমন মন্তব্য করেন।

এসময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম বলেন, সীমান্তের চলমান পরিস্থিতিতে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্রটি পরিবর্তনের জন্য মন্ত্রণালয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর প্রেক্ষিতে উত্তর ঘুমধুমের দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসংক্রান্ত প্রক্রিয়া প্রায় চূড়ান্ত।

বিভাগীয় কমিশনার বলেন, সীমান্ত পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি উন্নত হয়েছে। সীমান্ত এলাকা ঘুরে পরিস্থিতি অস্বাভাবিক বলা যাবে না।

পালিয়ে আশ্রয় নেয়া ৩৩০ বিজিপি সহ অন্যান্যদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে তোফায়েল বলেন, বিষয়টি নিয়ে বাংলাদেশ মিয়ানমারের মন্ত্রণালয়ের আলোচনা চলছে। ২-৩ দিনের মধ্যে এটা চূড়ান্ত হবে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনা বলেন, সীমান্ত পরিস্থিতি বিজিবি দেখছেন। আমরা সহযোগিতা করছি। অস্ত্রধারী ২৩ জনকে আটক করে মামলা দিয়েছে। এব্যাপারে তদন্ত সহ আইন প্রক্রিয়া চলছে। অন্যকোনভাবে অপরাধি অনুপ্রবেশ হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা কক্সবাজার পৌঁছে সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত পরিদর্শনে যান। ওখানে সীমান্তের লোকজন ও জনপ্রতিনিধির সাথে আলাপ করেন। এরপর সাড়ে ১২ টার দিকে ঘুমধুম সীমান্ত পরিদর্শনে যান। পরিদর্শনকালে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) রাসেল, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদ, উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...