উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/০৩/২০২৩ ৭:৪১ এএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার-৩৪ ব্যাটালিয়ন ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
এতে বলা হয়, সোমবার সকাল ১০টার দিকে মিয়ানমারের অভ্যন্তরে সীমান্ত পিলার ৩১/১-এস এর সন্নিকটে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের ১৯ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। অন্যদিকে, মিয়ানমারের ২০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নম্বর (২) বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কিয় নাইং সোই।
পতাকা বৈঠকে সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয় এবং উভয় দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ ভবিষ্যতে সীমান্ত এলাকায় যেকোনো ঘটনা ঘটলে তা আলোচনার মাধ্যমে সমাধান করার বিষয়ে উভয় অধিনায়ক একমত পোষণ করেন।

পাঠকের মতামত

 

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...