প্রকাশিত: ২৩/০৪/২০২১ ৩:০৫ এএম , আপডেট: ২৩/০৪/২০২১ ৩:১৮ এএম


বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ ইব্রাহীম নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় ৮০ হাজার ইয়াবা, একটি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। রাত ১২টার দিকে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইব্রাহীম উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের লম্বাশিয়া ক্যাম্পের সৈয়দ আলমের ছেলে।

লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, ঘুমধুমের বাইশফাঁড়ি এলাকা দিয়ে ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশকালে টহলরত বিজিবি সদস্যদের ওপর গুলি বর্ষণ করেন ইয়াবা কারবারিরা। এ সময় আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালালে ইয়াবা কারবারিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল তল্লাশি করে একজনের মরদেহ পাওয়া যায়। একই সঙ্গে ৮০ হাজার ইয়াবা, একটি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...