প্রকাশিত: ২৯/১২/২০২০ ১২:১৫ পিএম


ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। এ সময় গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। নিহতের নামপরিচয় জানা যায়নি।

বিজিবি ময়মনসিংহ সেক্টরের ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদ মাহমুদ আজ মঙ্গলবার সকালে গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতকাল সোমবার গভীর রাতে একদল চোরাকারবারিকে ধাওয়া দেয় সূর্যপুর বিওপি বিজিবির টহল দল। এ সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে এক বিজিবি সদস্য আহত হন।’

সূর্যপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবাদার ওবায়দুর রহমান বলেন, ‘চোরাকারবারি দলকে ধাওয়া করলে তারা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে একজন ভারতীয় চোরাকারবারি নিহত হন।’

ঘটনাস্থলে পুলিশ কাজ করছে বলে জানান বিজিবি ময়মনসিংহ সেক্টরের ৩৯ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদ মাহমুদ।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...
Single Page Footer