ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/১১/২০২২ ৯:৫০ এএম

সীমান্তে নতুন করে স্থলমাইন বসিয়েছে মিয়ানমার । গত ১৫ দিন ধরে তারা সীমান্তের ৩৫ পিলার থেকে ৫২ নম্বর পিলার পর্যন্ত দীর্ঘ ৬২ কিলোমিটার এলাকায় এ মাইন বসায় তারা।

তারই ধারাবাহিকতায় সীমান্তের ৪৬ নম্বর পিলার সন্নিকটে সোমবার বিকেলে ১ টি স্থল মাইন বিষ্ফোরিত হয়। এতে এক গরু ব্যবসায়ী আহত হয়। তার নাম মোঃ সোনালী (৫৫)। সে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা বাজার এলাকার মৃত কাদির হোসেনের ছেলে। বর্তমানে তাকে কক্সবাজারের একটি হাসপাতালে ভর্তি করা হলেও শেষাবধি ডাক্তাররা তাকে চট্টগ্রাম রেফার করেন। বর্তমানে তার বাম পা এর অবস্থা খুবই নাজুক।
সোনালী এ প্রতিবেদককে বলেন, তারা ৩ কাঠুরিয়া সেখানে কাঠ কাটতে যায়। সে আহত হলেও বাকীরা সুস্থ আছে। কিন্তু স্থানীয়রা বলছেন সে গরু ব্যবসায়ী। তারা ৩ জন সীমান্তে গরু আনতে যায়। অপর ঘটনা ৪৫ নম্বর পিলার এলাকায় ঘটে গত (৪ নভেম্বর) বুধবার ১২ টায়।
সেদিন সকালে মোঃ আলম ও জাহাঙ্গির নামে দু’জন কাঠুরিয়া পাহাড়ে কাঠ সংগ্রহ করতে যায়। এর পরে মোঃ আলম আর ফিরে আসে নি। জাহাঙ্গির আলম যায় কক্সবাজারের বঙ্গোপসাগরে মাছ ধরতে। মোহাম্মদ আলম জামছড়ি গ্রামের মিয়া হোসেনের ছেলে।

স্থানীয় মেম্বার ছাবের আহমদ জানান, জাহাঙ্গির আলম আর মোহাম্মদ আলম বনে যায় সে দিন। কি জন্যে গিয়েছিলো কেউ বলতে পারছে না অদ্যবধি। ঘটনার দিন দুপুরে জাহাঙ্গীর আলম বাড়ি ফিরে আসলেও মোঃ আলম আর ফিরে আসেনি।
লোকজন ধারণা করছেন সে সীমান্তে মাইন বিষ্ফোরণে মারা গেছেন। সে সেখানেই পড়ে আছে। তবে মোঃ আলমের স্ত্রী নূর বাহার তাকে বলেছেন, তার স্বামী তখন থেকে নিখোঁজ। মারা গেছে কি-না কেউ নিশ্চিত করে বলতে পারছে না। তবে বিষয়টি তারা নাইক্ষ্যংছড়ি থানা পুলিশকে জানিয়েছেন বলেও জানান তিনি।
সীমান্তের একাধিক বাসিন্দা এ প্রতিবেদককে বলেন, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত জুড়ে স্থলমাইন বসিয়েছে গত ১৫ দিনে। তারা আরকান আর্মি ও আরএসইউকে ঠেকাতে এ স্থল মাইন বসিয়েছে আন্তর্জাতিক আইন লঙ্গন করে।
আর সীমান্তে গরু ব্যবসায়ীরা বাধা না মেনে জিরো পয়েন্টে গেলেই মাইন বিষ্ফোরণে হতাহত হয়। গত সোমবার বিকেলে মাইন বিষ্ফোরণে আহত মোঃ সোনালী তাদেরই একজন।
নাইক্ষংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার বলেন, মাইন বিষ্ফোরণে আহত সেনালী হাসপাতালে। নিখোঁজ মোঃ আলমের সন্ধান এখনও পাওয়া যায়নি।
উপজেলা নিবার্হী অফিসার সালমা ফেরদৌস বলেন, মাইন বিষ্ফোরণের বিষয়টি তিনি শুনেছেন। নিখোঁজ মোঃ আলমের বিষয়ে খবর নিচ্ছেন বলে তিনি জানান।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...