প্রকাশিত: ১৪/০৮/২০১৭ ৬:১৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১১ পিএম

উখিয়া নিউজ ডটকম::
সীতাকুণ্ডের বার আউলিয়াস্হ পাক্কা মসজিদ এলাকায় হিউম্যান হলারে তল্লাসী চালিয়ে ২ হাজার ৮ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ হোসেন (২৩) ও মোহাম্মদ আলম (২৫) নামের দুইজনকে আটক করেছে বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ। জানা যায়, সোমবার (১৪ আগষ্ট) দুপুর সাড়ে বারটার সময় গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে উপজেলার পাক্কা মসজিদ এলাকায় একটি হিউম্যান হলারের যাত্রীবাহী গাড়িতে তল্লাসী করে দুইজনকে জিজ্ঞাসা করলে তারা তাদের পেটের ভিতরে ইয়াবা আছে বলে স্বীকার করে।

আবুল হোসেনের পেটে ১ হাজার ৩ শত এবং আলমের পেট থেকে ১ হাজার ৫ শত ইয়াবা মল ত্যাগের মাধ্যমে বিশেষ ব্যবস্হায় বের করা হয়। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কায়ুম আলী সরদার জানান, আমরা গোপন সংবাদে একটি গাড়িতে তল্লাসী করে দুইজনকে আটক করে ২ হাজার ৮ শত পিস ইয়াবা তাদের পেট থেকে উদ্ধার করি। তাদেরকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে। আটককৃত মোঃ হোসেন পিতা আবুল হোসেন ও মোঃ আলম পিতা আবুল কাসেম। এর বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার নয়াপাড়া গ্রামের বরতলী এলাকায়।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer