প্রকাশিত: ১১/১১/২০২০ ৮:৫৪ এএম

প্রোমোকোড ব্যবহার করে যাত্রী সাধারণ ১৫ শতাংশ ছাড়ে টিকেট কিনতে পারবেন


বিভাগীয় শহর সিলেট থেকে পর্যটন নগরী কক্সবাজারে সরাসরি এ প্রথম ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তারা আগামী ১২ নভেম্বর থেকে সিলেট-কক্সবাজার রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তাহে প্রতি মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটে ও বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে সিলেট হতে কক্সবাজারের উদ্দেশে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে। এছাড়া, রবিবার দুপুর ১২টা ৫ মিনিটে এবং মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে কক্সবাজার থেকে সিলেটের উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।

2020/11/dt-770-x-90-1604207931454.gif

যাত্রী চাহিদা ও অভ্যন্তরীণ পর্যটন বিকাশের কথা বিবেচনায় বিমান সিলেট-কক্সবাজার রুটে ফ্লাইট চালুর উদ্যোগ গ্রহণ করেছে। আশা করা যাচ্ছে এর ফলে পর্যটন এলাকা সিলেট ও কক্সবাজারের মধ্যে পর্যটনের দ্রুত বিকাশ ও বাণিজ্যিক উন্নয়নের সেতুবন্ধন তৈরি হবে।

প্রোমোকোড INPRO15 ব্যবহার করে যাত্রী সাধারণ ১৫ শতাংশ ছাড়ে সিলেট-কক্সবাজার রুটে বিমানের টিকেট ক্রয় করতে পারবেন। বিমানের সব সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট, বিমান মোবাইল অ্যাপ ও অনলাইনে বিমানের সব রুটের টিকেট ক্রয় করা যাবে।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer