ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৪/২০২৫ ১১:০৩ এএম

গার্মেন্টসে কাজ দেওয়ার কথা বলে সিলেট থেকে দুই কিশোরীকে কক্সবাজারে নিয়ে হোটেলে আটকে রেখে ১৪ দিন পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। কিশোরীদের বাড়ি সিলেট সদরের পিরের বাজার এলাকায়। কিশোরীদের ভাষ্যমতে, তাদের পাশের বাড়ির এক মহিলা তাদের কক্সবাজারে গার্মেন্টসে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে গত ৭ এপ্রিল কক্সবাজারে নিয়ে যায়। সেখানে প্রথমে তার ছেলে ইমনের বাসায় ওঠে। পরদিন তাদেরকে গার্মেন্টসে নেওয়ার নাম করে কক্সবাজারের একটি আবাসিক হোটেলে নিয়ে যায় মহিলার ছেলে ইমন। তাদেরকে সেখানে রেখে চলে আসে। তখন তারা এখানে কেন জানতে চাইলে হোটেল স্টাফরা তাদেরকে একটি কক্ষে নিয়ে বসিয়ে রাখে। তারপর সেখানে টানা ১৪ দিন তাদের ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। এদিকে, মেয়েদের খোঁজ না পেয়ে তাদের পরিবারের পক্ষ থেকে ৯ এপ্রিল শাহপরাণ থানায় জিডি করেন অভিভাবকরা। বিষয়টি জানতে পেরে মহিলার নির্দেশে তার ছেলে কিশোরীদের ছেড়ে দেয়। বৃহস্পতিবার তারা হোটেল থেকে বের হয়ে সিলেটে আসেন। তথ্যসূত্র দৈনিক জনকণ্ঠ

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...